একটা সন্তানের জীবনে কার ভুমিকা বেশী কিংবা কার কম এটা নিতান্তই একটা অপোসহীন প্রশ্ন।নিঃসন্দেহে বাবা আর মায়ের মধ্যে কোন তুলনা চলে না।
সন্তানের জীবনে একজন বাবা ভুমিকা মায়ের চেয়ে অনেক বেশী।
একটা সন্তান একটু বুঝতে শিখার পর মায়ের ভুমিকা অনেকটাই কমে আসে কিন্তু জন্ম থেকে শুরু করে একজন সন্তানের ভবিষত্ গড়া পযর্ন্ত বাবা ভুমিকা দিন বেড়েই চলে।
যদিও বেশীর ভাগ সময় আমার খুব কাছ থেকে বাবার ভালোবাসা ও আদর স্নেহ পাই না, তবে তা দূরের সূর্ষ্যের মত দীপ্তিমান থাকে সন্তানের উপর।
সূর্ষ্য যেমন খুব কাছ থেকে তার দীপ্তি ছড়ায় না কিংবা আমরা সহ্য করতে পারবো না ঠিক তেমনি বাবার ভালোবাসা ও আদর স্নেহ এত বেশী প্রখর যে খুব কাছ থেকে তা পেলে আমরা সহ্য করার সামর্থ্য নেই।
যদি পৃথিবীতে কোন নিঃস্বার্থ ব্যক্তি থাকে তবে তা হলো বাবা কারন মায়ের মাঝেও স্বার্থ জড়িত থাকে।
বাবা বাস্তবাদী, মা আবেগময়ী, মায়াময়ী ও মমতার আঁধার বলে আমরা সবর্দা মাকেই সমর্থন করি কিন্তু বাবার চিন্তা চেতনা সবর্দা আমাদের জন্য মঙ্গলকর।
বাবা দিবসে পৃথিবীর সকল বাবার প্রতি রহিল আমার অসীম শ্রদ্ধা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন